বিশ্বনাথে তাওহীদি জনতার মিছিল ও প্রতিবাদ সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: ভোলায় মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি ও চারজন নিহতের প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে তাওহীদি জনতার ব‌্যনারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১অক্টোবর) বেলা ২টায় উপজেলা এই মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।

মিছিল ও সভায় উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল মতিন, মাওলানা তুফায়েল আহমেদ, হাফিজ মাওলানা রাশেল আহমেদ শিকদার, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা বোরহান উদ্দীন, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা রফিক আহমদ, মাওলানা হাবিবুল্লাহ ফরিদ, কাওছার আহমদ, দব্বির আহমদ, শরীফ আহমদ, ইকবাল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪