যুক্তরাজ্যে ‘শিসমহল রেষ্টুরেন্ট’র আরতা অ্যাওয়ার্ড লাভ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যে ‘আরতা কারী অ্যাওয়ার্ড-১৯ইং’ লাভ করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা মনোফর আলীর মালিকাধীন ওয়েলসের সোয়ানসিস্থ ‘শিসমহল রেস্টুরেন্ট’। বিনোদনের ভরপুর আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১৩ অক্টোবর লন্ডনে সফলভাবে সম্পন্ন হয়েছে এশিয়ান রেস্টুরেন্ট টেকওয়ে কারী অ্যাওয়ার্ড। ২ বারের মতো আয়োজিত কারী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিনে ওয়েলসের সেরা রেস্টুরেন্ট হিসেবে শিসমহল রেস্টুরেন্ট এ সম্মানে ভূষিত হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাদিয়া মুনা তাসনিমাসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার সাবেক-বর্তমান মেয়র ও এমপি, কাউন্সিল লিডার, ক্রীড়াবিদ, রেস্টুরেন্ট ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা সদরস্থ আল-বুরাক শপিং সেন্টারের ডাইরেক্টর মনোফর আলী বলেন, এবারের কারী অ্যাওয়ার্ডের অর্জন সারা জীবন আমাদের হৃদয়ে থাকবে। উচ্চ মানের সেবা ও ব্যাতিক্রমি খাবারের মাধ্যমেই আমরা এই পর্যায়ে আসতে পেরেছি বলেই ওয়েলস’র সেরা হওয়া সম্ভব হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪