বালাগঞ্জে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার বিদ্যুৎ খাতসহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধন করছে। তিনি পল্লীবিদ্যুতের নবগঠিত বালাগঞ্জ সাব জোনালের অফিস উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বালাগঞ্জ উপজেলা সদরস্থ নবীনগরে এ অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাপতি মাহমুদ হোসেন মাছুম।
সাবেক ছাত্রলীগ নেতা নয়ন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এসএম আবুল হাসনাত, ডিজিএম মোহাম্মদ ফয়জুল্লাহ, বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল বাতেন, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমির আলী, সাবেক সহ সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪