দেশটাকে পরিস্কার করি দিবসে বিশ্বনাথে র‌্যালী-পরিচ্ছনতা অভিযান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: পরিবর্তন চাই-এর উদ্যোগে ‘দেশটাকে পরিস্কার করি দিবসে’ সিলেটের বিশ্বনাথে র‌্যালী ও ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছনতা অভিযান পালন করা হয়েছে। ‘আমার এলাকা, আমার হাতেই হোক পরিস্কার’ স্লোগান নিয়ে এগিয়ে চলা সংগঠনের উদ্যোগে ৫ম বারের মতো সারা দেশে দেশটাকে পরিস্কার করি দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে শনিবার সকালে বিশ্বনাথ উপজেলাবাসী ব্যানারে র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলার গূরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়।

জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচির শুরুতে উপজেলা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শপথ পাঠ্য পাঠ করান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।

পরিবর্তন চাই ট্রাস্টের বিশ্বনাথ উপজেলা কমান্ডার আবদাল হোসেন, অনিক হাসান ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দিবসের কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খাঁন, বিসমিল্লাহ প্রিন্টার্স এন্ড কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ইসলাম উদ্দিন। এসময় সেচ্ছাসেবী হিসেবে মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, দশপাইকা আলীম মাদ্রাসা, সুরমা মুক্ত রোভার স্কাউট গ্রুপ সিলেট, আনরপুর বিশঘর যুব উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪