বালাগঞ্জের বির্ত্তনীয়া প্রাথমিক বিদ্যালয়ে টিফিনবক্স বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বির্ত্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি চালু উপলক্ষে টিফিনবক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবুল কাশেম অফিক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য আহমদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রাণী দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মতছির আলী, ভূমি দাতা সদস্য মো. ফারুক মিয়া, সহকারী শিক্ষিক রিক্তা রাণী সাহা, বেলা রাণী দাশ, সমাজকর্মী সাইস্তা মিয়া, ফারুক মিয়া, আলী রাজ, মজুর মিয়া, সঙর কুমার প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪