ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গটিত ঢাকা দক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৬ সেপ্টেম্বর সোমবার। পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি নুর উদ্দিন শাহনুর মিয়া। সাধারণ সম্পাদক ইয়ামিন রুহুল হোসেন দিদার এবং সহ-সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সংস্থার এডুকেশন সেক্রেটারি ফরিদ আহমদ নজরুল।

সভায় সদ্য সাবেক কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণের পাশাপাশি নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও আগামী ২০ অক্টোবর রবিবার পূর্ব লন্ডনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ব্যাপারে এক উপ-কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে সভাপতি নুর উদ্দিন শাহনুর মিয়া এবং জেনারেল সেক্রেটারি ইয়ামিন রুহুল হোসেন দিদার সংগঠনের সাবেক সভাপতি নাছিম আহমদ সহ যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে সংগঠনের ভবিষ্যত কার্যক্রমে সবাইকে আন্তরিক ভাবে কাজ করার জন্য অনুরোধ জানান। এছাড়াও ভবিষ্যতে সংগঠনের অনুমোদন না নিয়ে সংগঠনের লোগো ও ব্যানার ব্যবহার না করার জন্য সবাইকে অনুরোধ করেন।
সভায় উপস্থিত ছিলেন, সভাপতি নুর উদ্দিন শানুর মিয়া, সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, মাহমুদুর রহমান শানুর, তাজুল ইসলাম এবং দেলওয়ার আহমেদ শাহান,সাধারন সম্পাদক ইয়ামিন রুহুল হোসেন দিদার, সহ-সাধারন সম্পাদক আব্দুল বাছির, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, সহ-কোষাধ্যক্ষ জুবায়ের সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান হোসেন রেজা, মেম্বারশীপ সম্পাদক মোঃ মুকিতুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার শাহজাহান, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, ক্রীড়া সম্পাদক হেলাল আহমেদ, ফান্ড রাইজিং সম্পাদক সাদেক আহমেদ, ইসি মেম্বার রুল কুদ্দুস জুনেদ, সেলিম উদ্দিন চাকলাদার, আব্দুল লতিফ নিজাম, রুহুল আমিন সেলিম, সেলিম আহমদ, শাহরিয়ার আহমেদ সুমন, নুরুল ইসলাম, রায়হান উদ্দিন, মারুফ আহমেদ, রহিম উদ্দিন মুক্তা, সোবহান উদ্দিন, আজিজুর রহমান, আতিকুর রহমান শাফার, কামরুজ্জামান কামরান, কামরুজ্জামান চাকলাদার, কামরুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪