ওসমানীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ওসমানীনগর সংবাদদাতা :: সিলেটের ওসমানীনগরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলার শুভ উদ্বোধন করা হয়। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল)মোহাম্মদ সাইফুল ইসলাম, ওসি এসএম আল মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগ সদস্য আবদাল মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা কমরেড আফরোজ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক শহীদ হাসান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, যুবলীগ সভাপতি আনা মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রনজিৎ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল, ইউপি সদস্য খালেক আহমদ খুকু, নুনু একাডেমির প্রতিষ্ঠাতা নুনু মিয়া, ধারাভাষ্যকার আলী হোসেন রানা ও সাংবাদিক কবির। উদ্বোধনী খেলায় পশ্চিম পৈলনপুর ইউপি ফুটবল একাদশ বনাম বুরুঙ্গা ইউপি ফুটবল একাদশের মুখোমুখি হয় দ্বিতীয় খেলায় তাজপুর ইউপি ফুটবল একাদশের মোকাবেলা করে সাদিপুর ইউপি ফুটবল একাদশ। উভয় খেলায় গোল শুন্য ড্র হলে ট্রাইব্রিকারে বিজয়ী হয় সাদিপুর ইউপি ফুটবল একাদশ ও পশ্চিম পৈলনপুর ফুটবল একাদশ। খেলা পরিচালনা করেন সিলেট ফুটবল ফেডারেশনের তালিকাভ’ক্ত রেফারী আছাব আলী, কাওছার আহমদ ও আহাদ আলী হানু।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪