বিশ্বনাথে শেখ হাবিব উল্লাহ মাদরাসায় ইফতার মাহফিল

Facebook
Twitter
WhatsApp

Picture Ifther Biswanath Sylhet 03.06.2019বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামে শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদরাসায় ইফতার মাহফিল ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা শাখার উদ্যোগে ও প্রতিষ্ঠাতা শেখ মো. দুদু মিয়ার সৌজন্যে ইফতার মাহফিল ও বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাদাতা সদস্য শেখ মো. মনির মিয়ার সভাপতিত্বে ক্বারী মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন অলংকারী পৌদনাপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা আজিজুর রহমান ও সাংবাদিক সাইফুল ইসলাম বেগ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি শেখ মো. নূর মিয়া, সদস্য আলকাছ মিয়া, সাদ মিয়া, মো. আমীর আলী, ইমাদ উদ্দীন দয়াল তালুকদার, মাওলানা সুরমান মাহমুদ, ব্যবসায়ী আফজাল হোসাইন, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মাদরাসা শাখার প্রধান ক্বারী নূর উদ্দিন সিদ্দিকী, ক্বারী সুমন মাওন, নূর উদ্দিন সুমন, আবদুস সামাদ, আশরাফ মাহমুদ, ক্বারীয়া সুনিয়া বেগম ও হালিমা আক্তার ডলি প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪