বিশ্বনাথ সমিতি অব নিউজার্সী ইউএসএ’র কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

58852836 10218146234542338 5733319193089015808 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ সমিতি অব নিউজার্সী ইউএসএ’র কমিটি গঠন করা হয়েছে। গত ২৭শে এপ্রিল শনিবার স্থানীয় নিউজার্সী হেল্প সেন্টারে সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাজী তেরাব আলী’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে মোঃ বশির আহমদকে সভাপতি ও মোঃ সুহেল আলীকে সাধারণ সম্পাদক করে সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয় ।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন- সহ সভাপতি মাশুক আহমদ, শাহিন মিয়া, সহ সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার পাল, রাজনু মিয়া, কোষাধ্যক্ষ দেওয়ান সেজু চৌধুরী, সংগঠনিক সম্পাদক হুমায়ূন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আসাদ আফরুজ, প্রচার সম্পাদক মুক্তার আলী, সমাজকল্যাণ সম্পাদক বদরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিরা মিয়া, কার্যকরী সদস্য চেরাগ আলী, মুহিব উদ্দীন, নাজিম উদ্দীন, তারেক হোসেন নয়ন, তাজুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য হাজী তেরাব আলী, কফিল উদ্দীন, মুক্তাদির মিয়া, মজনু মিয়া, ওমরেন্দু দেব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪