লন্ডন মহানগর জাতীয় শ্রমিক লীগ এর কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

sromicleg ukলন্ডন প্রতিনিধি :: যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের এক কর্মী সভা পূর্ব লন্ডনের একটি হলে গত ২৯ এপ্রিল সোমবার ২৯শে এপ্রিল অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যকরী সভাপতি জনাব এডভোকেট সামছুল হক চৌধুরী, সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছির, যুক্তরাজ্য যুব লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুক্তরাজ্য যুব লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া তালুকদার, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি আবু বকর খান, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি সাফিক মিয়া, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সহ সভাপতি কবি সামছুল ইসলাম, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সাংগঠনিক সম্পাদক আসুক আহমদ, যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগ এর সভাপতি সৈয়দ বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এম এ গিয়াস, সাংগঠনিক সম্পাদক হারিক কামালী, যুক্তরাজ্য জাতীয় যুব শ্রমিক লীগ এর অন্যতম নেতা লায়েক আহমেদ, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর অন্যতম নেতা আশিকুল ইসলাম আশিক সাহাবুদ্দিন আহমদ জয়নাল আবেদীন, সায়াদ শাহিন, সুহেল আহমদ,প্রবাসী মুক্তিযোদ্ধা মজুমদার আলী গজম্বর আলী,কুতুবুল আলম,আব্দুল করিম বিলাল আহমদ সায়েক আহমেদ, জয়নুল ইসলাম, সহ প্রমুখ ।
এতে সাহাবুদ্দিন আহমদ কে সভাপতি এবং জয়নাল আবেদীন কে সাধারণ সম্পাদক ৭১সদস্য বিশিষ্ট লন্ডন মহানগর জাতীয় শ্রমিক লীগ এর কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম ইকবাল হোসেন ।
উক্ত সভায় পবিত্র কোরআন থেকে তেলায়ত এবং দোয়া পরিচালনা করেন মুফতি মোহাম্মদ সৈয়দ মাহমুদ আলী লংলী ।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ফুফু হামিদা খাতুন রানু এবং শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত জায়ান চৌধুরী রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪