বিশ্বনাথে পবিত্র রমজান উপলক্ষে প্রবাসী শেখ ফাউন্ডেশন’র খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picture Bitoron Biswanath Sylhet 26.04.2019বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে প্রবাসী শেখ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যুক্তরাজ্য প্রবাসী শেখ আবদুল আহাদের সৌজন্যে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামে হাজী শেখ মফিজ আলীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সমাজসেবক মাওলানা শেখ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে হাজী শেখ আবদুস শহীদ আলেক্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী শেখ আবদুল আহাদ, ইউপি সদস্য ফজর আলী।
অনুষ্ঠান শুরুর পর প্রথমে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা আবদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমীর আলী, শেখ হুসিয়ার আলী শেখ আবদুল জব্বার, শেখ ইব্রাহিম আলী, শেখ ইসহাক আলী, শেখ খালেদ আহমদ, শেখ জাহাঙ্গীর আলম, শেখ কামাল আহমদ, শেখ সেবুল আহমদ, শেখ গৌছ আলী, শেখ সায়াদ আলী, শেখ জামাল আহমদ, শেখ জাকের আহমদ, শেখ জয়নাল, শেখ সাদেক, শেখ ইউসুফ আলী, শেখ সামাদ, শেখ সুজন, শেখ লায়েছ, শেখ কাওছার আলী, শেখ মাহবুব, শেখ আবু হুরায়রা, শেখ নাদিম, শেখ আনাছ, শেখ আদনান, শেখ আবিদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪