প্রবাসী সাংবাদিক মুহাম্মদ শরীফুজ্জামানকে হেল্পমেট ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

pic 12.04.2019 2বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জের হেল্পমেট ফাউন্ডেশনের পক্ষ থেকে অনলাইন নিউজ পোর্টাল বালাগঞ্জ প্রতিদিন ডট কম-এর প্রধান সম্পাদক, যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা পত্রিকার স্পোর্টস রির্পোটার মুহাম্মাদ শরীফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকালে প্রবাসী সাংবাদিকের বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুরস্থ গ্রামের বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের সদস্যরা সাক্ষাৎ ও শুভেচ্ছা জানান। এসময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার আব্দুর রকিব, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু, হেল্পমেট ফাউন্ডেশনের সভাপতি সভাপতি হাবিবুর রহমান ইমরান, সহ-সভাপতি রাহিমা বেগম, সাধারণ সম্পাদক কেশব পুরকায়স্থ, সহ সাধারণ সম্পাদক সুমা বেগম, অর্থ সম্পাদক আনিসুর রহমান খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুরহান, দপ্তর সম্পাদক মীর কলি বেগম, সদস্য সৈয়দ তালিমুল ইসলাম (জুনু), উমা বেগম, মিজানুর রহমান, বদরুল ইসলাম, সৈয়দ নুনু মিয়া, ঝুমকি বেগম, মীর হেপি বেগম, তাছলিমা বেগম, তাইমা বেগম, হাবিবা বেগম, সাজিদ খান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪