হৃতিক-সুজানের সম্পর্কে ভাঙ্গন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

880_hrittikমুক্তির এক মাসের মধ্যেই বক্স অফিসে পাঁচশ’ কোটির ব্যবসা করে ফেলেছে ‘কৃষ থ্রি’। তাই এখন নিশ্চিন্তে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন হৃতিক রোশন। কিন্তু একা! সাথে নেই সুজান। তবে কি সবকিছু ঠিকঠাক চলছে না?
শুধু তাই নয়, সম্প্রতি সুজানের নতুন লাক্সারি কনসেপ্ট বুটিকের উদ্বোধনে দেখা যায়নি হৃতিককে। তবে কি সত্যিই ভাঙ্গন ধরেছে হৃতিক-সুজানের সম্পর্কে? ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল দু’জনের। সেই সম্পর্কই গড়ায় কৈশোরের প্রেমে। ১৩ বছর আগে বলিউডে এসেই সুজানেকে বিয়ে করেন হৃতিক। এক দশকের বেশি দীর্ঘ বিবাহিত জীবনে হৃতিক-সুজান ছিলেন ‘লাভ বার্ডস’। সেই রসায়ন এখন কোথায় গেল?
সূত্র : জি নিউজ

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪