বিশ্বনাথে মহিলা দলের আহবায়ক কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

4312সিলেটের বিশ্বনাথে জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী পাপিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক সালেহা কবীর শেপী স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ মহিলা দলের আহবায়ক কমিটির অনুমোধন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা মহিলা সদরের সাধারণ সম্পাদক সালেহা কবীর শেপী। কমিটির দায়িত্বশীলরা হলেন-আহবায়ক নুরুন্নাহার ইয়াছমিন, সদস্য রোকশানা বেগম, আমিনা বেগম, আছারুন নেছা, দিলারা বেগম, সুফিয়া খাতুন, জুলেখা বেগম, রাবিনা আক্তার, মোছাম্মদ বেগম, আছমা বেগম, আঙ্গুরা বেগম, রিনা বেগম, শামিমা বেগম, হামিদা বেগম, জাহানারা বেগম, আফিয়া বেগম, সৈয়দা বেগম, কলছুমা বেগম, সুলকা রানী নাথ, নাজমা বেগম, নুরজাহান বেগম।
বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান, উপজেলা মহিলা দলের কমিটি গঠন হয়েছে বলে স্বীকার করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪