বিশ্বনাথে খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন তালামীযের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় রাজাগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন তালামীযের সভাপতি কামিল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক আহসান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মুনফাসসীর আহমদ, সহপ্রচার সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহঅফিস সম্পাদক মোহাম্মদ আলি রাকেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল মতিন, হাসান আহমদ, খায়রুল ইসলাম, রাফি আহমদ ও কায়সার আহমদ।

​উদ্বোধন শেষে নেতৃবৃন্দ জানান, তালামীযে ইসলামিয়ার এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চলমান থাকবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪