বিশ্বনাথ এইড ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

022নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামধানা গ্রামে গরীব-দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘বিশ্বনাথ এইড.ইউকে’। শুক্রবার বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এলাকার ৪০টি পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গ্রামের মুরব্বী হাজী আবদুর নুরের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড.ইউকের সহ সভাপতি ও লন্ডন বিডি নিউজ ২৪ ডটকম সম্পাদক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ এইড.ইউকের যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, রামধানা ইসলামিক পাঠাগারের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সংগঠন শাহিন আহমদ রাজু, জহির উদ্দিন, কাওছার উদ্দিন, শাহ আলম, মাকশদ খান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪