বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাইন বোর্ড উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0839নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে সোমবার বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্বলিত সাইন বোর্ড সাটিয়েছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান ট্রাস্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, ট্রাস্টের সাবেক চেয়ারপারসন শফিকুর রহমান চৌধুরী।
ট্রাস্টের কো-অডিনেটর নিশি কান্ত পাল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ট্রাস্টের ট্রাষ্ঠি মো. পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, ট্রাস্টের উপদেষ্টা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, সদস্য উষা রানী গোস্বামী, শিক্ষানুরাগী আব্দুল মতিন, শাখাওয়াত হোসেন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪