বিশ্বনাথে ব্রীজের ওপর মই বসিয়ে চলাচল করছেন এলাকাবাসী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

123456এমদাদুর রহমান মিলাদ ও নূর উদ্দিন :: বিশ্বনাথ উপজেলার মুফতির বাজার-ছহিফাগঞ্জ বাজার রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া মরা সুমরা নদীর কাটাখালী খালের মুখে অবসস্থিত ব্রীজটি এখন মনর ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত ছাত্র-ছাত্রী ও জনসাধারনকে চলাচল করতে হয় এই ব্রিজ দিয়ে। দীর্ঘদিন ধরে ব্রীজের দু’পাশে মাটি না থাকায় ব্রীজের ওপর মই বসিয়ে যাতায়াত করতে হলে। লে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
জানা গেছে বিগত ২০০৭ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা সুরমা নদীর কাটাখালি খালের মুখে ব্রিজটি নির্মাণ করা হয়। এপ্রোচ ও রাস্তা বিহীন ব্রীজটি নির্মাণ করার পর এবিষয়ে ২০০৮ সালে স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রীজটির এপ্রোচ নির্মাণ করেন। এপ্রোচ নির্মান করা হলেও রাস্তার সাথে ব্রীজটির সংযোগ দেওয়া হয়নি এখনো। এরপর ২০১০ সালের ২২ শে নভেম্বর দৈনিক সিলেটের ডাক এর স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। এভাবেই চলে গেছে কয়েকটি বছর। প্রায় ৮বছর ধরে রাস্তাবিহীন ব্রীজটি দাড়িয়ে আছে। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুকিপূর্ণভাবে ব্রীজের উপর দিয়ে চলাচল করতে হচ্ছে বাধ্য হয়ে।
এব্যাপারে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী বলেন, কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের প্রধান এ রাস্তার পারাপারে জন্য প্রায় ৮ বছর আগে ব্রীজ নির্মাণ করা হয়। কিন্ত জন গুরুত্বপূর্ণ এই রাস্তা উচুকরণ কিংবা ব্র্রীজের দুই পাশে সংযোগ সড়ক না থাকায় চলাচলের ক্ষেত্রে প্রতিদিন অসংখ্য মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক বলেন, এই ব্রীজের কথা আগে কেউ আমাকে অবহিত করেননি। তবে খুব শীঘ্রই এই ব্রীজের দুই পাশের রাস্তা উচুকরণ ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪