বিশ্বনাথে জামায়াত নেতা আব্দুল মালিক ময়ূর আর নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও কামাল বাজার যুব ফোরামের মহাসচিব আলহাজ্ব আব্দুল মালিক ময়ূর আর নেই। তিনি বুধবার ভোর ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি……..রাজিউন)।
জানা গেছে, আব্দুল মালিক ময়ূর দীর্ঘ দিন ধরে কিডনী, ডায়বেটিকস ও হার্টের রোগে ভোগছিলেন। সম্পতি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে আই.সি.ই’তে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে ঢাকার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন। আজ বেলা ২টায় কামাল বাজারের পঞ্চগ্রাম ঈদগাহে জানায অনুষ্ঠিত হবে এরপর তার নিজ বাড়ি রাউতরগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪