সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই- এরশাদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

indexজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না , সুশাসন দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। দেশের মানুষ দুই দলকেই আর ক্ষমতায় দেখতে চায় না। তাই সরকারের বিরুদ্ধে প্রয়োজনে জাতীয় পার্টি রাস্তায় নামবে। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়, স্বস্থিতে থাকতে চায়। নির্ভয়ে নিঃশ্বাস ফেলতে চায়। আজ সকালে শরিয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন। বনানীর কার্যালয়ে এ মতবিনিময় সভায় দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, সরকারের ব্যর্থতা এলাকায় গিয়ে তুলে ধরতে হবে। সরকারি ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। দলীয়করণ দখল ছাড়া আর কিছুই নেই। এভাবে দেশ চলতে পারে না। মানুষকে এসব বলতে হবে। আগামিতে আমরা ক্ষমতায় যেতে চাই। এজন্য দলকে গোছাতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪