জাফলংয়ে পর্যটকদের নদীতে নামার ওপর নিষেধাজ্ঞা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

w_150_2014_07_31_17_44_59www.sylheteralap.comপর্যটন স্পট জাফলংয়ের পিয়াইন নদীতে পর্যটকদের সাঁতার কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট জেলা প্রশাসন। সেখানে ঈদের ছুটিতে বেড়াতে আসা ৫ জন পর্যটকের মৃত্যুর ঘটনা প্রশাসন এমন ব্যবস্থা নিয়েছে। সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম জানিয়েছেন, গোয়াইনঘাটের ইউএনও ও ওসির নেতৃত্বে আজ শুক্রবার সকাল থেকে সেখানে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। কোন পর্যটক যাতে নদীতে নামতে না পারে-তারা সে বিষয়টি তারা তদারকি করবেন। তিনি বলেন, শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, এ বছর জাফলংয়ে বিপুল সংখ্যক পর্যটক বেড়াতে এসেছিলেন-এটা ছিল আশাব্যঞ্জক। কিন্তু, পর্যটকদের নিরাপত্তার জন্য বাধ্য হয়েই আমাদেরকে এ পদক্ষেপ নিতে হচ্ছে। গোয়াইনঘাট থেকে সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় মাইকিং করা হয়েছে। আজ শুক্রবারও সেখানে মাইকিং করা হবে। এরই মধ্যে ওই এলাকায় বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, ঈদের ছুটিতে জাফলংয়ে বেড়াতে আসা ৫ জন পর্যটক এরই মধ্যে মারা গেছেন। তারা হলেন–মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিছামনি গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে সাকিল (১০), একই উপজেলার বিলবরনগর গ্রামের বাছির মিয়ার ছেলে মামুন (২২),গুলবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাদেক হোসেন(২০), সিলেট নগরীর শাহী ঈদগাহের খুরশেদ আলমের পুত্র কামরুল ইসলাম(২০) ও অজ্ঞাত একজন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪