শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বিশ্বনাথে নগর পরিক্রমা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনের মাধ্যমে সিলেটের বিশ্বনাথে পরমেশ্বর ভগবান শ্রীশ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে নগর পরিক্রমা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে নগর পরিক্রমা বের করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পরিক্রমাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার এলাকার শ্রীশ্রী শনি মন্দিরে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কীর্তনীয়া’র সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি নগর পরিক্রমার উদ্বোধনও করেন। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দেবব্রত চক্রবর্ত্তী।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেবের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক চন্দন দেব। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রূপক কুমার দে।

এ সময় বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাংগঠনিক সম্পাদক প্রণবীর পাল নিলু, সহসাংগঠনিক সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, জানাইয়া সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি রমা কান্ত দে, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অজিত দেব, শ্রীশ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সংঘের সাধারণ সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, সহসভাপতি বিজয় দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত দেব ও সদস্যসচিব রাসেন্দ্র দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠার প্রত্যাশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪