পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় রাজাগঞ্জ বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন তালামীযের সভাপতি কামিল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক আহসান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শাখার সহসভাপতি সামছুল হুদা, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, প্রচার সম্পাদক মুনফাসসীর আহমদ, সহপ্রচার সম্পাদক আবু সুফিয়ান, অর্থ সম্পাদক তানভীর আহমদ, সহঅফিস সম্পাদক মোহাম্মদ আলি রাকেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাহেল আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান, নির্বাহী সদস্য আব্দুল মতিন, হাসান আহমদ, খায়রুল ইসলাম, রাফি আহমদ ও কায়সার আহমদ।
উদ্বোধন শেষে নেতৃবৃন্দ জানান, তালামীযে ইসলামিয়ার এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চলমান থাকবে।






