বিশ্বনাথে দুই সড়ক মেরামত কাজের উদ্বোধন করলেন এমপি তাহসিনা রুশদীর লুনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

​সিলেটের বিশ্বনাথে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন।

​ফলক উন্মোচনকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ উপজেলার ​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত সড়ক দুটি হলো দেওকলস ইউপি-আহমদগঞ্জ-দেওকলস-গুদামঘাট বাগিচা বাজার সড়ক (চেইনেজ ৩৪৭১-৬৯৯৫ মিটার) এবং আরএইচডি-রামপাশা-বৈরাগী বাজার জিসি সড়ক (চেইনেজ ০-১৯৩৫ মিটার)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। সড়কগুলো সংস্কারের ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সহজে যাতায়াত করতে পারবেন এবং স্থানীয় অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি কাজের গুণগত মান বজায় রেখে এলাকার অন্যান্য অবহেলিত সড়কগুলোরও পর্যায়ক্রমে টেকসই উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।’

​প্রকল্প দুটি সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় এলাকাবাসী সংসদ সদস্য এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪