জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরোন্টোর নির্বাচন সম্পন্ন, সভাপতি এবাদ, সাধারণ সম্পাদক রাসেল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

দীর্ঘ অপেক্ষা, উত্তেজনা, নানা আলোচনা-সমালোচনা এবং শেষ মুহূর্তের বিতর্কের পর অবশেষে কানাডার অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরোন্টোর নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১২টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।

তিন দিনব্যাপী ভোটগ্রহণ ও কয়েক দফা ভোট গণনাকে কেন্দ্র করে এবারের নির্বাচন কমিউনিটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনের একটিতে পরিণত হয়। ঘোষিত ফলাফলে দেখা গেছে, কোনো প্যানেল পূর্ণাঙ্গভাবে জয়লাভ করতে পারেনি।

বহুল আলোচিত এ নির্বাচনে সভাপতি পদে ১২৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এবাদ চৌধুরী। তিনি পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব চৌধুরী রনি পেয়েছেন ১ হাজার ৭০৮ ভোট এবং ইন্তিখাব চৌধুরী তুহিন পেয়েছেন ৮৪৮ ভোট।

নির্বাহী সহসভাপতি পদে ১ হাজার ৮৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মেহেদি হাসান মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়নুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩৮৮ ভোট এবং তারেক চৌধুরী তানভীর পেয়েছেন ৯৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমদ। তিনি পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল খান পেয়েছেন ১ হাজার ৪৪২ ভোট এবং এজাজ আহমদ চৌধুরী পেয়েছেন ৯৭২ ভোট।

সহসভাপতি (সিলেট) পদে আব্দুল কালাম, সহসভাপতি (মৌলভীবাজার) পদে তাহমিনা চৌধুরী, সহসভাপতি (সুনামগঞ্জ) পদে আমজাদ আলি এবং সহসভাপতি (হবিগঞ্জ) পদে মো. জুবের আহমদ বিজয়ী হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জুয়েল আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মনসুর আহমদ নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে হাসান তারেক ইমাম ও সহকারী কোষাধ্যক্ষ পদে ইকবাল আহমদ চৌধুরী বিজয় লাভ করেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাহদি চৌধুরী, সহকারী সাংগঠনিক সম্পাদক পদে নাইম চৌধুরী, দপ্তর সম্পাদক পদে ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আল আমিন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লুতফুর রহমান নির্বাচিত হয়েছেন।

যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে গোলাম ইমরান সুমন, ক্রীড়া সম্পাদক পদে মো. নাহিদ আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক পদে তানিম ইকবাল চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে জিয়াউল ইসলাম রিংকু এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে পারমিতা সেন তিন্নি বিজয়ী হয়েছেন।

সমাজকল্যাণ সম্পাদক পদে ফয়সাল আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আলি হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সৈয়দা মকসুদা বেগম রেনু নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. মকবুল হোসেন মঞ্জু, হোসেন আহমদ লনি, রিজওয়ান চৌধুরী ও আবু জাহির সাকিব।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২৯টি পদের মধ্যে রনি-মারুফ-রাসেল প্যানেল জয় পেয়েছে ২০টিতে। অন্যদিকে এবাদ-ময়নুল-বাবুল প্যানেল জয় পেয়েছে ৯টি পদে। তুহিন-তানভীর-এজাজ প্যানেলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

নির্বাচনকে ঘিরে শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও ভোট গণনা, ফলাফল ঘোষণা, ব্যালট বাক্স সংরক্ষণ ও পুনরায় গণনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা দেখা দেয়। সবশেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর বিডি ফিউশন অডিটোরিয়ামে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪