বিশ্বনাথে চোরাই পানির পাম্প উদ্ধার, আটক ২

Ayas-ali-Advertise
আটক ২ যুবক।
আটক ২ যুবক।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে চুরি যাওয়া একটি পানির পাম্প উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১ মে) রাতে পৌরশহরের নতুন বাজারের আরামবাগ এলাকার এক ভাঙারি দোকানের সামনে থেকে পাম্পটি উদ্ধার করা হয়। এসময় চুরির সঙ্গে জড়িত দুই যুবককে আটক করে পুলিশ।

​আটক যুবকেরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার বাগজুর গ্রামের সেলিম আহমদ (২৫) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সোহেল আহমদ। তারা বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজার ও পুরান বাজার এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পানির পাম্পটির মালিক উপজেলার দশঘর ইউনিয়নের কামারগাঁও গ্রামের আব্দুল হামিদ। পাম্পটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

​বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পানির পাম্প উদ্ধার ও এর সাথে জড়িত দু’জনকে আটকের পর শনিবার (২ মে) পাম্পটির মালিক থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আটক দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪