সিলেটের শীর্ষ ছিনতাইকারী ‘ঝাড়ু মিয়া’ গ্রেপ্তার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেট নগরের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী মাসুদ আহমদ ঝাড়ু মিয়াকে (৩৯) গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে নগরের তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসময় কোতোয়ালী মডেল থানাধীন তালতলা পুরাতন সিনেমা হলের সামনে থেকে হাতেনাতে ঝাড়ুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঝাড়ু মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের সিরাজ মিয়া বুদুর ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের শামীমাবাদ (নবাব রোড) এলাকায় বসবাস করছেন।

পুলিশের সিডিএমএস ডাটাবেজ পর্যালোচনা করে দেখা গেছে, ঝাড়ু মিয়ার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, হত্যা, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। ​নগরের জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪