সিলেটে স্বামীর দায়ের কোপে প্রাণ গেল স্ত্রীর, স্বামী আটক

Ayas-ali-Advertise

Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রুবেনা বেগম (৩০) বগাইয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আহমদ (৩৫)-এর স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্বামী আলী আহমদকে পুলিশ আটক করেছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন স্বামী-স্ত্রী। এর জের ধরে আলী আহমদ দা দিয়ে স্ত্রীকে আঘাত করে হত্যা করেন। পরে তিনি নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর কলহের কারণেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আলী আহমদের কিছুটা মানসিক সমস্যাও রয়েছে।”

তিনি আরও জানান, বর্তমানে আলী আহমদ পুলিশের জিম্মায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪