যুক্তরাজ্যের খ্যাতনামা হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের কৃতি সন্তান এ কে রাজু।
তিনি বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং হরিকলস গ্রামের আব্দুর রউফ ও রহিমা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।
ডিগ্রি অর্জনের আগে এ কে রাজু বিশ্বনাথ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে শিক্ষার্থীবিষয়ক ভিসায় যুক্তরাজ্যে গিয়ে হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সফলভাবে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন।
ছেলের সাফল্যে গর্বিত পিতা আব্দুর রউফ বলেন, “ছেলের গ্র্যাজুয়েশন লাভে আমরা অত্যন্ত আনন্দিত। পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়, আমার ছেলে তার প্রমাণ। আমি সবার কাছে তার জন্য দোয়া চাই, যেন সে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করতে পারে।”
নিজের অনুভূতি জানিয়ে এ কে রাজু বলেন, “এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষক-শিক্ষিকাদের অনুপ্রেরণা অনস্বীকার্য। আমি মহান রাব্বুল আলামিনের প্রতি অগণিত শুকরিয়া আদায় করছি। যে কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে নিরলস পরিশ্রম করতে হয়, তবেই সফলতা আসে।”
আরও পড়ুন:: সৌদিতে ফ্ল্যাট থেকে বাংলাদেশি দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ।








