কানাডায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, মহান আল্লাহ আমাদের তাঁর জন্যই সৃষ্টি করেছেন। আর দুনিয়ায় যা কিছু রয়েছে, সবই আমাদের জন্য এবং আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা এসব থেকে উপকার নিয়ে আল্লাহর জন্য নিজেদের গড়ে তুলব। আল্লাহর জন্য আমরা কতটুকু গড়ে উঠতে পেরেছি এবং কীভাবে নিজেদের গড়ে তুলব—এই পথের প্রদর্শক হচ্ছেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)। তিনি আল্লাহর মহব্বত ও তাঁর নৈকট্য লাভের মাধ্যম। সকল নবীরও মাধ্যম ছিলেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)।

তিনি বলেন, বাতিলপন্থীরা আল্লাহর নবীর প্রতি আমাদের ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করতে উঠে-পড়ে লেগেছে। ইমাম হাসান ও ইমাম হুসাইন (রা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করে উম্মতের অন্তর থেকে আহলে বাইতের মহব্বত সরানোর চেষ্টা করা হচ্ছে। কারণ তারা যদি আহলে বাইতের মহব্বত থেকে মানুষকে সরাতে পারে, তাহলে নবীর মহব্বত থেকেও সরাতে সক্ষম হবে। তাদের এই প্রচেষ্টাকে নস্যাৎ করতে, মুনাফেকি আক্বিদার অপপ্রচার রুখতে এবং আহলে সুন্নতের আক্বিদাকে প্রমোট করতে হলে আমাদের সবাইকে সংঘবদ্ধ থাকতে হবে।

গত ২৬ আগস্ট আনজুমানে আল-ইসলাহ কানাডা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টরন্টোর সুন্নাতুল জামাত মসজিদের হলরুমে আয়োজিত মাহফিলটি পরিচালনা করেন আনজুমানে আল-ইসলাহ কানাডার সহসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার জালালিয়া মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি মো. আব্দুর রহমান নিজামী, আমেরিকার মিশিগান আল-ইসলাহ ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা আ. ন. ম. কুতুবুজ্জামান, মসজিদ আল-কাওছার টরন্টোর খতিব মাওলানা ইমাম বায়হাক্বী, আনজুমানে আল-ইসলাহ কানাডার সভাপতি মাওলানা নুরুল ইসলাম এবং ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন।

69820

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাতুল জান্নাত মসজিদের খতিব মাওলানা আবু হানিফা।

এ সময় স্কারবোরো সাউথ-ওয়েস্টের এমপিপি পদপ্রার্থী আহসানুল হাফিজ, জালালাবাদ অ্যাসোসিয়েশন টরন্টোর সভাপতি এবাদ চৌধুরী, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটি ইনকের সভাপতি খছরুজ্জামান চৌধুরী দুলু, সাধারণ সম্পাদক এম আর আজিজ, ব্যারিস্টার আরিফ হোসেন ও ইমিগ্রেশন কনসালট্যান্ট ইমতিয়াজ আহমেদ সোহেলসহ বাঙালি কমিউনিটির বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪