সিলেটের বিশ্বনাথে পুলিশের পৃথক বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের নির্দেশনায় ও বিশ্বনাথ থানার ওসির তত্ত্বাবধানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের চিনু মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৩), রায়পুর গ্রামের সমশের আলীর ছেলে তোবারক মিয়া (২২), আগোয়া গ্রামের মৃত চুনু মিয়ার ছেলে আমির হোসেন (৩২) এবং দুলিখাল (তেতুইয়া) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে তাজুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়।
এছাড়া অপর একটি মামলায় বিশ্বনাথ থানা এলাকার রামপাশা থেকে মাসুক আলীর ছেলে মো. রেজওয়ার আহমদ পারভেজকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূইয়া বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।”






