বিশ্বনাথে সাংবাদিকদের সম্মানে শাহ আবুল কালামের ইফতার ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘শাহ ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান ও বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক শাহ আবুল কালামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

শনিবার (১৪ মার্চ) পৌর শহরের কারিকোনা গ্রামের বিশ্বনাথ সরকারি কলেজ সংলগ্ন সিএস ক্যাফেতে শাহ ফাউন্ডেশনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুস সালাম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও আশিক আলী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নূর উদ্দিন, সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, শিক্ষানবিস জাহান মিয়া, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য মোশাহিদ আলী, শিক্ষানবিস আফজল হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ, হাবিব মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪