বালাগঞ্জে শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’র পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যস্থ লন্ডন মহানগর বিএনপির প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ শহীদ (সফিক মিয়া) স্মরণে তিনির নামানুসারে প্রতিষ্ঠিত শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’র পক্ষ থেকে নিম্ন আয়ের দুস্থ দারিদ্র্য মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হাজীপুর গ্রামে ‘শেখ চাঁনভিলা’য় শহীদ মেমোরিয়াল ট্রাস্ট’র সিনিয়র সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী শহীদ আবুল আলা শিমু’র অর্থায়নে এ অনুদান বিতরণ করা হয়।

দুস্থদের মধ্যে অনুদান হস্তান্তর করেন ট্রাস্ট’র প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী শহীদ আবুল কালাম সেতু।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম সরওয়ার চৌধুরী, মো. লিজন মিয়া, শামীম আহমদ, বদরুল ইসলাম জাকির, নিশানুল করিম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪