শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

Ayas-ali-Advertise
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা।
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশ্বনাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা।
Facebook
Twitter
WhatsApp

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শারদীয় দুর্গোৎসবকে সুন্দরভাবে উদযাপন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও সরকারি নির্দেশনামালা সকলকে অবহিত করা হয়।

উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর সেনা ক্যাম্পের ইন-চার্জ ল্যাফটেনেন্ট শাহরিয়ার, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকন উদ্দীন, ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত এসও চিত্ত রঞ্জন বৈদ্য, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, শ্রীশ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব এবং মদনপুর সূর্যোদয় সনাতন সংঘ পূজা কমিটির সভাপতি বিপ্লব দে।

সভায় বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর জগৎ-এর মঙ্গলের জন্য মনের মাধুর্য দিয়ে পূজা আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। তাই এবারও দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সকলের সহযোগিতা অপরিহার্য। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রাখার পাশাপাশি দুর্গোৎসব চলাকালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি কামনা করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪