বিশ্বনাথে ভূমি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ভূমি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড
বিশ্বনাথে ভূমি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড।
বিশ্বনাথে ভূমি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড
বিশ্বনাথে ভূমি জালিয়াতির অভিযোগে এক ব্যক্তির কারাদণ্ড।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ভূমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগে সোহেল আহমেদ নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসে এ রায় ঘোষণা করা হয়। পরে বিকেলে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

দণ্ডপ্রাপ্ত সোহেল আহমেদ বিশ্বনাথ সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ লৎফুর রহমান। 

তিনি জানান, সোহেল আহমেদ উপজেলা ভূমি অফিসে গিয়ে স্বেচ্ছায় উত্তরাধিকারী সনদে এক বোনের তথ্য গোপন করে ওয়ারিশ হিসেবে নিজের নামে নামজারি করার জন্য অসত্য তথ্য প্রদান করেন। এতে সরকারি কর্মচারীর কার্যসম্পাদনে বিঘ্ন সৃষ্টি হয়। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি, ১৮৬০ অনুসারে আদালত এ রায় প্রদান করে।

এ বিষয়ে বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার জানান, “সুহেল আহমদ পূর্বের চেয়ারম্যানের স্বাক্ষরিত একটি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসেন। সেই সার্টিফিকেটের তথ্য অনুযায়ী আবারও তাকে নতুন ওয়ারিশান সার্টিফিকেট প্রদান করা হয়েছিল। কিন্তু আমারা সঠিক তথ্য যাচাই করে সার্টিফিকেট দিয়েছি প্রদান করেছি। ”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪