বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্য নতুন করে প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তিক ভিসা সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে আবেদনকারীরা মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে ভিসা পেতে পারবেন। তবে সেবা ব্যবহারের জন্য সাধারণ ভিসা ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।
সম্প্রতি ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা এখন বাংলাদেশে কার্যকর। যারা এই সেবা নিতে ইচ্ছুক, তারা নির্দিষ্ট ফি পরিশোধের মাধ্যমে দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
বিস্তারিত তথ্য জানতে আগ্রহীদের এই লিঙ্কে যেতে অনুরোধ করা হয়েছে।
আরোও পড়ুৃন:: কানাডায় জব ভিসার নতুন সুযোগ- যেভাবে করা যাবে আবেদন।









