বাংলাদেশের নাগরিকদের জন্য কানাডায় জব ভিসার আবেদন করার সুযোগ উন্মুক্ত হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদনকারীরা কাজের অনুমতি পাওয়ার পাশাপাশি পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের সুযোগও নিতে পারবেন বলে জানিয়েছে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ।
অভিবাসন সূত্রে জানা গেছে, কানাডায় স্থায়ীভাবে বসবাসরতদের পরিবারের সদস্যরা সর্বোচ্চ তিন বছরের ওপেন ওয়ার্ক পারমিটের সুবিধা পাবেন। এছাড়া পর্যটক ও শিক্ষার্থীরাও সীমাহীন কর্মঘণ্টায় কাজ করার সুযোগ পাবেন। বর্তমানে দেশটিতে স্বাস্থ্য, ব্যবসা, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তির চাহিদা সবচেয়ে বেশি।
যোগ্যতার শর্ত অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। শিক্ষাগত যোগ্যতায় অন্তত এইচএসসি পাস এবং ইংরেজি ভাষায় দক্ষতার জন্য আইইএলটিএস পরীক্ষায় ন্যূনতম ৬ স্কোর থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট কাজে দক্ষতা ও সংশ্লিষ্ট সনদপত্রের প্রয়োজন রয়েছে। আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্টে অন্তত ৩০ লাখ টাকার লেনদেনের প্রমাণপত্রও দেখাতে হবে।
এ ছাড়া ভিসার জন্য প্রয়োজন হবে জীবনবৃত্তান্ত (সিভি) ও কভার লেটার, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, ব্যাংক স্টেটমেন্ট, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ভিসা ফি প্রদানের রশিদ।
আবেদনের জন্য কানাডা সরকারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে টেম্পোরারি, ওপেন বা কৃষি খাতের ওয়ার্ক পারমিটের ধরন নির্বাচন করে আবেদন করা যাবে। একই সঙ্গে Jobbank.gc.ca ওয়েবসাইট থেকে চাকরির আবেদন জমা দিতে হবে। আবেদনের সরাসরি লিংক:: http://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html।
আরোও পড়ুন::: লন্ডনে ড. মুজিবের পুত্রের বিয়েতে তারেক রহমান ও ডা. জুবাইদা।









