বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিশে শুরা সদস্য, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনে দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বরং নিজেদের স্বার্থে উন্নয়নের পথ বেছে নিয়েছে। ফলে আজ দেশের সাধারণ মানুষ বিকল্প শক্তি হিসেবে জামায়াতের দিকে তাকিয়ে আছে। ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী সত্য ও ইনসাফভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াত আয়োজিত ‘জনশক্তি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশে যেন আর কোনো স্বৈরাচারের উত্থান না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় কোনো স্বৈরশাসককে বসতে দেওয়া হবে না। আসন্ন নির্বাচনে জনগণ প্রতীক নয়, প্রার্থী দেখে ভোট প্রদান করবেন। আর সে নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীরাই বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামী সরকার গঠন করবে।
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল ওয়াদুদ সোবাহদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী জসীম উদ্দিন কাওসার ও আবুল কালামের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহিদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আব্দুল মুকসিত আক্তার এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সুলতান মাহমুদ।
সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন। এর আগে খাজাঞ্চী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ‘আল্লামা আকবর আলী’র জীবনকর্ম শীর্ষক সেমিনার।





