এম সাইফুর রহমানকে যেভাবে স্মরণ করছে সিলেট বিএনপি

Ayas-ali-Advertise
এম সাইফুর রহমানকে যেভাবে স্মরণ করছে সিলেট বিএনপি
এম সাইফুর রহমানকে যেভাবে স্মরণ করছে সিলেট বিএনপি।
এম সাইফুর রহমানকে যেভাবে স্মরণ করছে সিলেট বিএনপি
এম সাইফুর রহমানকে যেভাবে স্মরণ করছে সিলেট বিএনপি।
Facebook
Twitter
WhatsApp

বৃহত্তর সিলেটের কৃতী সন্তান এম সাইফুর রহমান ছিলেন একাধারে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী। মৌলভীবাজারে জন্ম নেওয়া এই নেতা শুধুমাত্র আঞ্চলিক পর্যায়েই সীমাবদ্ধ থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন জাতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের অর্থনীতিকে সুসংহত ও উন্নতির পথে এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই বরেণ্য নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ১২টার দিকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে মৌলভীবাজারে মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করা হবে। এর পর বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১টার দিকে তারা মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত করবেন। পরে বাদ আসর শাহজালাল (র.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আলাদা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাদ জুম’আ সিলেটের বন্দরবাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমিতে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগর বিএনপির নেতারা এম সাইফুর রহমানের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন এবং তাঁর রাজনৈতিক দর্শন ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরবেন।

কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং মরহুম নেতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী ও এমরান চৌধুরী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪