বিশ্বনাথে ৫০ নবজাতককে লাভিং পিপলের উপহার প্রদান

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ৫০ নবজাতককে লাভিং পিপলের উপহার প্রদান
বিশ্বনাথে ৫০ নবজাতককে লাভিং পিপলের উপহার প্রদান।
বিশ্বনাথে ৫০ নবজাতককে লাভিং পিপলের উপহার প্রদান
বিশ্বনাথে ৫০ নবজাতককে লাভিং পিপলের উপহার প্রদান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভার সুবিধাবঞ্চিত ৫০টি পরিবারের ৫০ জন নবজাতককে লাভিং পিপলের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুস সোবহান, সাইফ রিজভী ও তৌহিদ আহমদের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়েছে। রবিবার (৩১ অগাস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আনুষ্ঠানিভাবে এই উপহার প্রদান করা হয়।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে সদস্য আব্দুস সালাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেরোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাব্বির, এনটিভি ইউরুপের ক্যামেরা পারসন আফজল মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪