ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে বিশ্বনাথে ফ্রি খৎনা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে বিশ্বনাথে ফ্রি খৎনা অনুষ্ঠিত
ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে বিশ্বনাথে ফ্রি খৎনা অনুষ্ঠিত।
ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে বিশ্বনাথে ফ্রি খৎনা অনুষ্ঠিত
ব্যারিস্টার নাজির আহমদের উদ্যোগে বিশ্বনাথে ফ্রি খৎনা অনুষ্ঠিত।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথ আবারও ব্রিটেনের খ্যাতিমান আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের পরিচালনায় উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্বনাথের ৫৩জন এতিম ও দ্ররিদ্র শিশুদেরকে বিনামূল্যে ফ্রি খৎনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৮ অগাষ্ট) বিশ্বনাথ পৌরশহরের আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় তিন দফায় ফাউন্ডেশনের পক্ষ থেকে মোট ৫৩ জন শিশুকে বিনামূল্যে ফ্রি খৎনা প্রদানের পাশাপাশি প্রত্যেককে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, নতুন পাঞ্জাবী, লুঙ্গি ও টুপি প্রদান করা হয় ।

আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানার মুহতামিম মাওলানা শহীদুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরসহ ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪