ইসলামী সমাজ ছাড়া দেশের মানুষের শান্তি কখনো সম্ভব নয় — অধ্যাপক আব্দুল হান্নান

Ayas-ali-Advertise
ইসলামী সমাজ ছাড়া দেশের মানুষের শান্তি কখনো সম্ভব নয়
দেওকলস ইউনিয়ন জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন অধ্যাপক আব্দুল হান্নান।
ইসলামী সমাজ ছাড়া দেশের মানুষের শান্তি কখনো সম্ভব নয়
দেওকলস ইউনিয়ন জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন অধ্যাপক আব্দুল হান্নান।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর অতিক্রম করলেও আজও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি এবং কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়াও লাগেনি। এ জন্য ইসলামী সমাজ ও রাষ্ট্র ছাড়া এই প্রিয় দেশের মানুষের শান্তি কখনো সম্ভব নয়। তাই দেশের মানুষ এখন জামায়াতে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। তিনি বলেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এ দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশে পরিণত করতে পারব।

তিনি এ কথা বলেন শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব বিশ্বনাথের রামপাশা ইউনিয়নস্থ একটি কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী রামপাশা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে।

এছাড়া শনিবার (১৬ আগস্ট) দেওকলস ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আহমদপুর বাজারে (খাসজান সৎপুর) আয়োজিত অপর এক জনশক্তি সমাবেশেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, দেশ স্বাধীনের পর অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেক নেতৃত্বের পরিবর্তন হয়েছে; কিন্তু রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন তাদের আচরণের পরিবর্তন না হওয়ায় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আগামী দিনে জামায়াতে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় বসাতে পারলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

রামপাশা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাষ্টার মনোহর আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের টিম সদস্য ইদ্রিস আলীর পরিচালনা করেন রামপাশা ইউনিয়ন জনশক্তি সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিশে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মজলিশে শুরা সদস্য হাফিজ মুহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার সালেহ আহমদ, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাফিজ আব্দুল কাইয়ূম, ২নং ওয়ার্ড সভাপতি আসাব আলী, আক্কল আলী ও ওয়ার্ড সেক্রেটারি তাজুল ইসলাম প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোজাহিদ আলী।

Jmath 2

অন্যদিকে, দেওকলস ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় দেওকলস ইউনিয়ন জনশক্তি সমাবেশে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের মজলিশে শুরার অন্যতম সদস্য ও উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী এবং উপজেলা নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন।

বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আব্দুল মজিদ মেম্বার, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, আলমগীর হোসেন ও দেওকলস ইউনিয়ন যুব কমিটির সভাপতি হোসাইন আহমদ মাসুম।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফয়জুল হক এবং ইসলামি সংগীত পরিবেশন করেন সায়েকুল ইসলাম।

এ সময় ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪