পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এ ব্যাংকটি একটি পদে মোট ১৫০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
যোগ্যতা যা চাওয়া হয়েছে
প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, অন্তত একধাপে প্রথম বিভাগ বা শ্রেণি (বা সমমানের জিপিএ/সিজিপিএ) থাকতে হবে। যারা বর্তমানে কোনো ব্যাংকে অফিসার পদে কাজ করছেন, তারাও আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ও দক্ষতা
আবেদনকারীর পোশাক রপ্তানি খাতে—বিশেষ করে ব্যাকওয়ার্ড এবং ফরোয়ার্ড লিংকেজে—কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের কাছে সিডিসিএস, সিএসডিজি, সিইটিএস বা এআইবিবি সনদ রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একইসঙ্গে মাইক্রোসফট অফিস সফটওয়্যার চালনায় পারদর্শিতা ও ডেটা বিশ্লেষণে সক্ষমতা চাওয়া হয়েছে।
বয়স ও চাকরির ধরন
প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। নির্বাচিতদের অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে, তবে ব্যাংকের নিয়ম অনুসারে সিনিয়র অফিসার পদে নিয়মিত বেতন কাঠামো প্রযোজ্য হবে। এক বছর সফলভাবে চাকরি শেষে প্রার্থীকে স্থায়ীকরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
যোগ্য ও আগ্রহীরা অনলাইনের নির্ধারিত ওয়েব ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুর।
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৫।
আরও পড়ুন:: ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২১-২৪ ডিসেম্বর, শিক্ষার্থী নির্বাচন হবে যেভাবে।









