বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড, জরিমানা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড, জরিমানা
বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড, জরিমানা।
বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড, জরিমানা
বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির অপরাধে যুবকের কারাদণ্ড, জরিমানা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে চোলাই মদ তৈরি ও বিক্রির দায়ে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সকুল রবি দাস (২৬)। সে উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের মুচিবাড়ি এলাকার মৃত গৌরা রবি দাসের ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।

সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সমন্বয়ে যৌথ অভিযানিক টিম সকুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে রান্নাঘরের বিশেষ স্থানে লুকানো অবস্থায় ২ লিটার চোলাই মদ ও ৫ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়। এছাড়া, মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

অভিযানকালে আটক করা হয় অভিযুক্ত যুবককে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন কাদের বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬/৫ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় সকুল রবি দাস উভয় দণ্ড প্রদান করা হয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪