বিশ্বনাথে ছাত্রদল নেতা কয়েস আহমদ সবুজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি। মঙ্গলবার (১৫ জুলাই) ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুক এবং সাধারণ সম্পাদক শহিদ আহমদ মেম্বার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রদল নেতা কয়েস আহমদ সবুজের বিরুদ্ধে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। আমরা স্থানীয় তদন্ত করে এবং কয়েস আহমদ সবুজের গ্রামের মুরুব্বী ব্যক্তিদের মাধ্যমে জানতে পেরেছি, এটি তাদের পারিবারিক বিরোধের ফলস্বরূপ একটি ঘটনা, যার মধ্যে কয়েস আহমদ সবুজের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই মিথ্যা খবরটি তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্রান্তের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। আমরা খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি কয়েস আহমদ সবুজের বিরুদ্ধে এই অপপ্রচারের নিন্দা জানাই এবং দৈনিক কামাল বাজার নামে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।’ – প্রেসবিজ্ঞপ্তি
আরও পড়ুন:: এনসিপির বিশ্বনাথ উপজেলা সমন্বয়ক কমিটি থেকে ৩ জনের পদত্যাগ





