আড়াই মাস পর আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

Ayas-ali-Advertise
আড়াই মাস পর আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
ছবি সংগৃহীত।
আড়াই মাস পর আবার চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট
ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

প্রায় আড়াই মাস পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট । রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেট থেকে ম্যানচেষ্টারের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে বিমানটি। তবে সিলেটের উমরাহ যাত্রীদের জন্য চালু হওয়া সিলেট-টু-মদীনা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানা গেছে, ২০২৫ সালের হজ্জ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ঘোষণার পর সিলেট-যুক্তরাজ্য রুটে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রবাসীরা ক্ষুব্ধ হন। তাদের মধ্যে অনেকেই রেমিট্যান্স বন্ধের হুমকি দেন। তবে শেষ পর্যন্ত এ রুটের ফ্লাইট পুনরায় চালু হওয়ায় সিলেটবাসী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

এদিকে, সিলেটের উমরাহ যাত্রীদের জন্য প্রতি সপ্তাহে সিলেট টু জেদ্দা দুটি এবং সিলেট টু মদীনা একটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। তবে, সিলেটের জন্য ফ্লাইটের আসন সংখ্যা খুবই সীমিত ছিল। প্রতি ফ্লাইটে মাত্র ৫০-৬০ জন সিলেটি যাত্রী আসন পেতেন, বাকি আসনগুলো ঢাকাতেই পূর্ণ করা হতো। এর ফলে সিলেটের হজ্জ যাত্রীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। সিলেটের হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের নেতারা বিমানের কাছে সিলেটের জন্য ৩০০ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলেন। তবে, এখন খবর পাওয়া যাচ্ছে যে সিলেট টু মদীনা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ তালুকদার বলেন, “সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইট কিছুদিন বন্ধ ছিল, কিন্তু রোববার এটি আবার চালু হয়েছে। সিলেট টু মদীনা ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। তবে সিলেট টু জেদ্দা ফ্লাইটের দুটি আসন চালু থাকবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪