মৌসুমি বায়ু সক্রিয়, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস

Ayas-ali-Advertise
মৌসুমি বায়ু সক্রিয়, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
মৌসুমি বায়ু সক্রিয়, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
মৌসুমি বায়ু সক্রিয়, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
মৌসুমি বায়ু সক্রিয়, আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
Facebook
Twitter
WhatsApp

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তার অবস্থান প্রবল। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ৯ (জুলাই) রাতে দেশের ৬ জেলার উপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসাথে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বোধবার (০৯ জুলাই) দুপুরে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তার অবস্থান প্রবল।

আজ (০৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীদিনের পূর্বাভাস:

১০ জুলাই: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১১ জুলাই: ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১২ জুলাই: দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

১৩ জুলাই: একই ধরণের আবহাওয়া থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪