বিশ্বনাথে সেনাবাহিনীর হাতে আটক আলোচিত ইয়াবা সম্রাট তবারক

Ayas-ali-Advertise
বিশ্বনাথে সেনাবাহিনীর হাতে আটক আলোচিত ইয়াবা সম্রাট তবারক
ইয়াবা সম্রাট তবারক আলী।
বিশ্বনাথে সেনাবাহিনীর হাতে আটক আলোচিত ইয়াবা সম্রাট তবারক
ইয়াবা সম্রাট তবারক আলী।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল আলোচিত ইয়াবা ব্যবসায়ী ও আড়াই বছরের দন্ডপ্রাপ্ত ফেরারি আসামি তবারক আলী ওরফে ‘পলিথিন তবারক’ (৩৭) বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, তবারক আলী হত্যা, মাদক, চুরি ও দুদকের মামলাসহ মোট ১৬টি মামলার আসামি। একটি মামলায় তাকে আড়াই বছরের দন্ড দিয়েছেন আদালত। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার একটি মাদক সিন্ডিকেট রয়েছে। সাজা নিয়ে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তবারক। অবশেষে, সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে এবং বিশ্বনাথ থানায় হস্তান্তর করে। তার কাছ থেকে উদ্ধার করা হয়, বিভিন্ন ধরনের ছোট-বড় ২৭টি দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল ফোন, ১৬টি চেক বই, ৩টি এটিএম কার্ড এবং নগদ ২ লাখ ১৭ হাজার টাকা।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “মাদক ব্যবসায়ী তবারকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি। সেনাবাহিনীর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করলে আমরা আজ (সোমবার) বিকেল ৪টায় তবারককে সিলেটের আদালতে প্রেরণ করি। তার মাদক সিন্ডিকেটে আর কারা কারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদেরও আমরা খুঁজে বের করব।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪