বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে যুবককে গুলি, উপজেলা জুড়ে চাঞ্চল্য

Ayas-ali-Advertise
বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে যুবককে গুলি, উপজেলা জুড়ে চাঞ্চল্য
বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে যুবককে গুলি, উপজেলা জুড়ে চাঞ্চল্য।
বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে যুবককে গুলি, উপজেলা জুড়ে চাঞ্চল্য
বিশ্বনাথে চলন্ত অটোরিকশা থেকে যুবককে গুলি, উপজেলা জুড়ে চাঞ্চল্য।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে এক যুবককে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের ছোড়া গুলিতে বাম হাতে মারাত্মক জখমপ্রাপ্ত হয়েছেন ওই যুবক। মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রিজ সংলগ্ন মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আজিজুর রহমান ওরফে আজিবুর (৪০)। তিনি ওই ইউনিয়নের নাচুনী গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় বিশ্বনাথ থানা পুলিশ। তবে, তাকে কে বা কারা কেন গুলি ছুড়লো, তাৎক্ষণিক তা জানা যায়নি। এদিকে, আজিবুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গতরাত থেকে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নাচুনী গ্রামের অদূরে মাছ ধরার উদ্দেশ্যে নিজের জমি সেচ করছিলেন আজিবুর। সেচের ফাঁকে তিনি ও তার কয়েকজন সহযোগি জমির পাশেই বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের লহরী ব্রিজ সংলগ্ন মাদ্রাসার পাশে বসে চা নাস্তা করছিলেন। অন্যরা ব্যস্ত ছিলেন মাছ ধরায়। এ সময় চলন্ত অবস্থায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আজিবুরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাম হাতে গুলিবিদ্ধ হন আজিবুর। পরে, তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় থানায়। থানা পুলিশকে অবগত করে দ্রুত নেয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ সময় আজিবুরের মৌখিক অভিযোগের ভিত্তিতে তার গাড়িতে করে আসা বাবুল আহমদ (৩৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেয় পুলিশ। তিনি দশঘর গ্রামের মৃত চমক আলীর ছেলে।

গুলিবিদ্ধ আজিবুর জানান, ‘আমরা পাঁঁচ ভাইয়ের মধ্যে চারজনই যুক্তরাজ্য প্রবাসী। দেশে আমি একা। আমার অনেক শত্রু আছে। প্রতিপক্ষই আমাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। সুস্থ হয়ে আমি সবার নাম প্রকাশ করব।’

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘চলন্ত গাড়ী থেকে ওই যুবককে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের না হলেও এর সাথে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। বাবুল আহমদ নামে যাকে হেফাজতে রাখা হয়েছিল তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪