বিশ্বনাথে আল-হেরা ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেফতার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আল-হেরা ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেফতার
আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু।
বিশ্বনাথে আল-হেরা ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেফতার
আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে হামলা ও ভাঙচুর মামলার পলাতক আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা শানুর আলী জয়দু (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টায় রশিদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেফতারকৃত শানুর আলী জয়দু বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং নতুন সিরাজপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে সংঘটিত হামলা ও ভাঙচুরের মামলায় তিনি এজহারনামীয় আসামী । মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রশিদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গ্রেফতার হওয়া শানুর আলী জয়দুর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিশ্বনাথ পৌর শহরের আল-হেরা শপিং সিটিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রায় দুই সপ্তাহ পর, ১৮ আগস্ট, শপিং সিটির চেয়ারম্যান ছাদেকুর রহমান বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪